প্রেস বিজ্ঞপ্তি: ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়া ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মধ্যে যৌথ ইউটিএস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালুর ব্যাপারে অনলাইনে আলোচনার মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।আজ বুধবার ০৬ জুলাই সকাল ১১টায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস-এর অধীনে ভর্তি হয়ে এক বছর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যয়নের পর বাকি সেমিস্টারগুলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়াতে সম্পন্ন করে ইউটিএস থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে; এমনকি প্রিমিয়ার ইউনিভার্সিটি বা ইউটিএস, অস্ট্রেলিয়ায় একবছর শিক্ষা সমাপনান্তে শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষার সুযোগপ্রাপ্ত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য বোরহানুল হাসান চৌধুরী, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চিফ পার্টনারশিপ এন্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস, স্ট্রাটেজিক প্রজেক্টের ম্যানেজার মিসাইলা জেমস, রিজিয়নাল ডিরেক্টর সাউথ এশিয়া পঙ্কজ জেইন, পার্টনার ম্যানেজার নেপাল-বাংলাদেশ অপরাজিতা মল্ল, ম্যানেজার ডিরেক্টর আলেক্স মারফি এবং বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি)-র পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আরিফ জোবায়ের ও টিম লিড এন্ড ম্যানেজার জনাব আলমগির মহিউদ্দিন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, বর্তমান বিশ্ব জ্ঞানের বিশ্ব। সুতরাং ইউটিএস, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির এই যৌথ শিক্ষা কার্যক্রম এদেশের জন্য এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার জন্য একটি উপযুক্ত জ্ঞানভিত্তিক প্রোগ্রাম, যেখানে কেবলমাত্র জ্ঞানের বিনিময়ই হবে না, জ্ঞান সৃষ্টিও হবে না। এর ফলে যেসব শিক্ষার্থী এই প্রোগ্রামের অধীনে জ্ঞান আহরণ করবে, তা তাদের মূল্যবান অর্জন হবে।
ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির চিফ পার্টনারশিপ এন্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস ও স্ট্রাটেজিক প্রজেক্টের ম্যানেজার মিসাইলা জেমস বলেন, ইউটিএস ও প্রিমিয়ার ইউনিভার্সিটির এই যৌথ প্রোগ্রাম ট্রান্সন্যাশনাল (পরাজাতীয়) জ্ঞান বিনিময়ের একটি প্রকৃষ্ট পন্থা, যার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্তর্জাতিক জ্ঞানবলয়ের অন্তর্ভুক্ত হবে। এই যৌথ শিক্ষার চুক্তির ব্যাপারে ইউজিসি থেকে দ্রুত সম্মতি আদায়ের জন্য তাঁরা প্রিমিয়ার ইউনিভার্সিটি ও ইউজিসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা এই যৌথ শিক্ষা কার্যক্রমের অংশীদার হিসেবে শীঘ্রই প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আসার অভিপ্রায় ব্যক্ত করেন।
শেষে যৌথ শিক্ষা কার্যক্রমের চুক্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চিফ পার্টনারশিপ এন্ড গ্রোথ অফিসার পিটার হ্যারিস স্বাক্ষর করেন।