প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উত্তর জেলার সভাপতি রওশন আরা রত্নার সভাপতিত্বে আজ বুধবার ০৬ জুলাই বিকালে নগরীর নিউমার্কেটস্থ দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, তৃণমূলে সংগঠনকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।সভা সঞ্চালনা করেন এডভোকেট জুবাইদা সরওয়ার চৌধুরী নিপা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন তালুকদার, উপদপ্তর সম্পাদক আ স ম ইয়াসিন মাহমুদ, উত্তেজনা কৃষকলীগের মৌসুম ও প্রাণী বিষয়ক সম্পাদক রিয়াজ মোহাম্মদ। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সদস্য এডভোকেট নাসরিন সুলতানা, জেলানেত্রী এ্যাড. বৃষ্টি কবির, পারভিন আক্তার,ফারজানা ফারিয়া, সংগঠনের মিরসরাইর আহবায়ক বিবি কুলসুম চম্পা, রাঙ্গুনিয়ার আহ্বায়ক অ্যাডভোকেট রাহিলা চৌধুরী রেখা, হাটহাজারীর আহবায়ক মিনা পারভিন হোসেন,এ্যাড খাইরুন্নেসা, এ্যাড. ফাতেমা নার্গিস হেলেনা, শামীমা আক্তার সুমাইয়াতুর নুর বৃষ্টি, দীপ্তি রায়, ইয়ামিন আক্তার শিল্পী,রানী ঘোষ, শিল্পী বড়ুয়া প্রমূখ।




