ক্রাইম প্রতিবেদক: বিজিএমইএ’র নেতৃবৃন্দের সাথে কাস্টমস বন্ড কমিশনারেট কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রাম এর কার্যালয়ে আজ মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৫টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বন্ড কমিশনার এ.কে.এম. মাহাবুবুর রহমান ।

কাস্টমস বন্ড কমিশনারেট এ.কে.এম. মাহাবুবুর রহমান বলেন- জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও বিপুল সংখ্যক জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি করে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চট্টগ্রাম অঞ্চলে পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প স্থাপন ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বন্ড কমিশনারেট সচেষ্ঠ রয়েছে। পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রমে বিদ্যমান জটিলতা নিরসন পূর্বক দ্রুততার সহিত কার্যক্রম সম্পাদন করা হবে মর্মে তিনি আশ্বাস প্রদান করেন। বন্ড ও বিজিএমইএ’র মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে যে কোন উদ্ধুত সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন ও কার্যক্রম সহজীকরণ করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে বন্ড সদা প্রস্তুত রয়েছে মর্মে তিনি অঙ্গীকার করেন।

সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, এ.এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকী), এম. আহসানুল হক, মিরাজ-ই-মোস্তফা কায়সার প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) প্রাক্তন পরিচালক হাসানুজ্জামান চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক সহ বিপুল সংখ্যক পোশাক শিল্পের মালিক ও বিজিএমইএ’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন,  বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানে গুর”ত্বপূর্ণ ভূমিকা পালনকারী তৈরী পোশাক শিল্পের অব্যাহত প্রবৃদ্ধি অর্জনে পোশাক শিল্পের গুরুত্ব বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পোশাক শিল্পের সমস্যা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের নির্দেশনা রয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি উন্নতিতে বর্তমানে বিদেশী ক্রেতা কর্তৃক রপ্তানি আদেশ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এ’ক্ষেত্রে কাস্টমস ও বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরণ পূর্বক আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতার কোন বিকল্প নাই। কিন্তু কাস্টমস বন্ডে পোশাক শিল্প সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা ও দীর্ঘ সূত্রিতার কারণে রপ্তানি বাঁধাগ্রস্থ হচ্ছে মর্মে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার বর্তমান প্রেক্ষাপটে রপ্তানির প্রবৃদ্ধির অব্যাহত রাখার স্বার্থে বন্ডে বিদ্যমান সমস্যা সমূহ সহজীকরণ পূর্বক দ্রুততার সম্পাদনের লক্ষ্যে জরুরী উদ্যোগ গ্রহণের জন্য তিনি কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট কে অনুরোধ করেন।

বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেন, সরকার রপ্তানি খাতকে উৎসাহিত করতে বিভিন্ন ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু অনেকক্ষেত্রে নেতিবাচক মানসিকতার কারণে সরকারের সদিচ্ছা বাঁধাগ্রস্থ হচ্ছে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও রপ্তানিখাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিজিএমইএ’র বিভিন্ন সদস্য প্রতিষ্ঠানের যৌক্তিক সমস্যা গুলো সমাধানে নমনীয় ভাব পোষাণ করার উপর তিনি গুরুত্বারোপ করেন।

পোশাক শিল্পের বন্ড সংশ্লিষ্ট কার্যক্রম সহজীকরনের উপর আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি  মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক মডি.এম. মহিউদ্দিন চৌধুরী, মিরাজ-ই-মোস্তফা কায়সার, প্রাক্তন প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ, মঈনউদ্দিন আহমেদ (মিন্টু) প্রাক্তন পরিচালক অঞ্জন শেখর দাশ, বিজিএমইএ সদস্য  মোঃ মহিউদ্দিন এফসিএমএ, মোঃ শাহনেওয়াজ প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন,  জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পোশাক শিল্পের রপ্তানি আদেশ দ্রুত সম্পাদনে ঢাকায় সাব-কন্ট্রাক্ট করণে বিজিএমইএ’র অনুমোদন প্রদান রহিত করে বন্ড কর্তৃক অনুমোদন প্রদানে কার্যক্রমে জটিলতা সহ দীর্ঘসূত্রিতার সৃষ্টি হচ্ছে। এছাড়াও কাস্টমস বন্ড কমিশনারেট কর্তৃক বন্ড লাইসেন্সে সংযোজন, বাৎসরিক নিরীক্ষা অনুমোদন, কারখানা সম্প্রসারণ, পণ্য সংরক্ষণের জন্য অতিরিক্ত গুদাম প্রদান, স্থানীয় কাপড় ব্যবহার করে রপ্তানিতে মূসক আদায়, ক্ষুদ্র ও মাঝারী বন্ধ প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স বাতিল সহ বিভিন্ন কার্যক্রম সম্পাদনে অহেতুক জটিলতা সৃষ্টি সহ প্রচুর সময়ক্ষেপনে চলমান রপ্তানি আদেশ বাস্তবায়ন বাঁধাগ্রস্থ হচ্ছে মর্মে অভিযোগ করেন। পোশাক শিল্প সংশ্লিষ্ট বন্ডের কার্যক্রমে বিদ্যমান সমস্যা সমূহ দ্রুত সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কমিশনার, বন্ডের প্রতি জোর দাবী জানান।

সভায় কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের পক্ষে যুগ্ম কমিশনার  কামনাশীষ, উপ-কমিশনার তপন কুমার চক্রবর্তী, মোঃ কাউছার আলম পাটোয়ারী, মোঃ হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।