রাজধানীর পূর্ব রামপুরার কুঞ্জবন আবাসিক এলাকা থেকে ৮০ বছর বয়সী জাহানারা বেগম নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজ জাহানারা বেগমের বাবার নাম মৃত আবু তাহের মোল্লা। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নূরপুর-রুটি এলাকায়। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল শেওলা রঙের প্রিন্টের ম্যাক্সি ও গোলাপি রঙের ওড়না। এ ছাড়া তাঁর হাতে একটি বাঁকা লাঠি ছিল। বার্ধক্যের কারণে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল, কানে কম শোনেন এবং তাঁর স্মরণশক্তিও কিছুটা দুর্বল।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ বৃদ্ধাকে খুঁজে পেতে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। একজন পুলিশ সার্জেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, রামপুরা ব্রিজ এলাকা থেকে তাঁকে ‘রমজান’ নামের একটি বাসে তুলে দেওয়া হয়েছিল, যার গন্তব্য ছিল শান্তিনগর ও কাকরাইলের দিকে। এ ছাড়া রামপুরা বাজার, মালিবাগ-মৌচাক মার্কেট এবং মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় তাঁকে দেখা গেছে বলে কয়েকজন তথ্য দিলেও সেসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃদ্ধার শারীরিক দুর্বলতা ও স্মরণশক্তির কথা বিবেচনায় নিয়ে তাঁকে কোথাও দেখতে পেলে একা চলাফেরা করতে না দিয়ে নিরাপদ স্থানে রেখে দ্রুত স্বজনদের জানাতে অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পূর্ব রামপুরা, রামপুরা ব্রিজ, শান্তিনগর, কাকরাইল, মালিবাগ, মৌচাক, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে পরিবার। কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে স্বজনদের দেওয়া মোবাইল নম্বরে অথবা রামপুরা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।