লোহাগাড়া প্রতিনিধি: জেলার লোহাগাড়া উপজেলায় দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তার দুধ দিয়ে গোসলের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে গত সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দলটি ছাড়ার ঘোষণা দেওয়ার পর আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।ওই ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক (৪৮)। তার বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াডাঙা গ্রামে। তিনি আধুনগর বাজারের একজন ফার্নিচার ব্যবসায়ী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক ফেসবুকে জামায়াতের বিভিন্ন কর্মসূচি ও দলটির পক্ষে বক্তব্য এবং ফটোকার্ড নিয়মিত শেয়ার করতেন। দলটির মিছিল ও সভা-সমাবেশেও অংশ নিতেন। ফারুক তার ফেসবুক আইডিতে দেওয়া ভিডিও বক্তব্যে জামায়াতে ইসলামী ত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের কথাও জানান। পরে আধুনগর বাজারে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন তিনি। তার সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টিকে হালকাভাবে নিলেও পরে ফারুক নিজেই ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন।

তবে জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, ফারুক দলটির কোনো সক্রিয় কর্মী বা নেতা ছিলেন না, তিনি সাধারণ সমর্থক হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।

জামায়াতের সহযোগী সংগঠন আধুনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহীদুল ইসলাম জানিয়েছেন, জামায়াতের সমর্থক হতে হলেও ফরম পূরণ করতে হয়। ফারুক নিবন্ধিত কোনো কর্মী বা সমর্থক নন। তিনি মিছিল ও নির্বাচনী প্রচারে অংশ নিতেন। এমন কর্মী জামায়াতে হাজার হাজার রয়েছেন।

ফারুকের দুধ দিয়ে গোসলের ঘটনাকে ফেসবুকে আলোচনায় আসার কৌশল হিসেবে উল্লেখ করেছেন শহীদুল ইসলাম। তার দাবি, আধুনগর বাজার কমিটির নির্বাচনে ফারুকের পছন্দের প্রার্থী জয়ী না হওয়ায় তিনি জামায়াতকে দায়ী করছেন। এ কারণেই তিনি এমনটি করেছেন। তবে এ বিষয়ে ফারুকের বক্তব্য পাওয়া যায়নি।