মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ার ঘটনায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার ভোর ৪টা ২০ মিনিটের দিকে মহাসড়কের ‘মিয়ামি পার্ক’ নামক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
খবর পাওয়ার পরপরই গজারিয়ার ভবেরচর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে মহাসড়কের ওপর পড়ে থাকা গাছটি অপসারণ করেন। গাছটি সরিয়ে নেওয়ার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। এই ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২: ৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১৩: ০৮
Post Views: 19



