শেরপুরের ঢাকা-শেরপুর মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে মহাসড়কের জোড়া পাম্প সংলগ্ন হাওড়া খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জুয়েল (৪২)। তিনি শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে যাত্রী নিয়ে নকলাগামী একটি সিএনজি অটোরিকশা হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল। সংঘর্ষে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই প্রাণ হারান এবং সঙ্গে থাকা আরও চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ভর্তি করার পর দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, আহতদের মধ্যে গুরুতর দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।