মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গলের ইছবপুর এলাকায় মহাসড়কের পাশে সাপটিকে দেখতে পান শ্রীমঙ্গল ভেটেরিনারি পশু হাসপাতালের চিকিৎসক ডা. বাহার। তিনি ডিউটি শেষে বাসায় ফেরার পথে সাপটিকে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে দেখেন। গাড়ির চাপায় প্রাণহানির ঝুঁকি থেকে বাঁচাতে তিনি তাৎক্ষণিকভাবে সাপটিকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেন।

ডা. বাহার পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা সম্মিলিত প্রচেষ্টায় অজগর সাপটিকে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি থেকে উদ্ধার করেন। উদ্ধার পরবর্তী পর্যায়ে সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।