রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন ও এর আশেপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অন্তত ১৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-১০ (এসআরবি)। সোমবার দুপুর ২টার দিকে এই যৌথ অভিযান চালানো হয়।

ডিএনসির ঢাকা মেট্রো-দক্ষিণের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল এই অভিযানে অংশ নেয়, যার সাথে ছিল এসআরবি-১০-এর একটি দল। পরিদর্শনের সময় ঘুন্টিঘর রেলস্টেশন, মুন্সিরটেকসহ স্থানীয় মাদকপ্রবণ বিভিন্ন স্থানে তল্লাশি চালান বাহিনীর সদস্যরা।

অভিযান শুরুর কিছু সময় আগে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এক সংবাদ সম্মেলনে মাদকবিরোধী কার্যক্রমে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। এর আগে গত শনিবার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে নিজের অস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে তিনি আলোচনার শীর্ষে উঠে আসেন।

ওই ঘটনা নিয়ে বিতর্কের জেরে সোমবার দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। পদত্যাগের আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ও ডিএনসির মাদকবিরোধী কার্যক্রমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ইশরাকের এই সমালোচনার পরপরই গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় সাঁড়াশি অভিযানে নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।