হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী থানার চৌধুরীহাট এলাকার পালপাড়ায় সনাতনী সম্প্রদায়ের একটি পরিবারের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এস এম সালাউদ্দীন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, তিনি দলবল নিয়ে ওই এলাকায় গিয়ে অন্যের জায়গায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সনাতনী সম্প্রদায় অধ্যুষিত পালপাড়া এলাকায় এস এম সালাউদ্দীন কয়েকজন সহযোগীকে নিয়ে তাদের জায়গায় প্রবেশ করেন। পরে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করার চেষ্টা করা হয়। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পরিবারটি নিরুপায় হয়ে হাটহাজারী থানায় লিখিত অভিযোগ দেয়।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

তাদের আরও অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এস এম সালাউদ্দীন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অসহায় মানুষের জমি দখলের চেষ্টা করছেন। তবে এ সব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এস এম সালাউদ্দীনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী সনাতনী পরিবারটি বলছে, জমি নিয়ে চলমান বিরোধ ও হুমকির কারণে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাদের জমির নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।