নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কারের ভিতর অভিনব কায়দায় রাখা ১৬হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ইয়াবা পাচারে জড়িত ২নারীসহ ৪জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। গত ১ আগষ্ট শনিবার বিকেল বেলা উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গাইল্যা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কারে তল্লাশী চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে লোহাগাড়া থানা পুলিশের একটি দল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে জাঙ্গাইল্যা এলাকায় নিয়মিত তল্লাশী কার্যক্রম চালায়। এসময় চট্টগ্রাম শহরমুখী সন্দেহজনক ১ প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩১-৪৮৬৩) থামানোর সংকেত দেয় পুলিশ।

কারটি থামানোর পর আরোহীদের আচারণ সন্দেহজনক হওয়ায় তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে কারের ভিতর কৌশলে রাখা ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা পাচারে ব্যবহৃত সে কারটিও জব্দ করে পুলিশ।

ইয়াবা পাচারে জড়িত আটকদের মধ্যে রয়েছে পলাশ মাহামুদ (৩৬), মো. সজিব মিয়া (২৮), নুসরাত জাহান ইভা (১৯) ও সাদিয়া আক্তার (২৪)। প্রাইভেট কারে ইয়াবা নিয়ে পাচারকারীরা কক্সবাজার থেকে আসে বলে জানা গেছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে লোহাগাড়া থানায়।