দি ক্রাইম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শুনা যায়। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

আহত ইবাদুর রহমানের কুড়িগ্রামের অলিপুর থানার সাদুল্লা এলাকার লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় পথচারী অটোরিকশাচালক ইবাদুর রহমান আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, প্রাথমিক আলামতে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত করে দেখছেন প্রকৃত ঘটনা কি।

এদিকে এর আগে সন্ধ্যায় প্রায় একই সময়ে ঢাকার মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর দিয়েছে পুলিশ।

সন্ধ্যা ৬টার দিকে মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিচে ফেলা হলে সেটি বিস্ফোরণ হয় বলে জানান বনানী থানার এসআই মো. তারেক। তিনি বলেন, কেউ ওপর থেকে ককটেল নিচে মেরেছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। পুলিশের টিম ঘটনাস্থলে কাজ করছে, বিস্তারিত তথ্য এখনো পাইনি।

এর আগে দুপুরে জুমার নামাজের পর পর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোনো ঘটনাতেই হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।