সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা ও কার্যক্রম অব্যাহত থাকবে। এ দায়িত্ব সরকার আগেই নিয়েছেন। এছাড়া সরকারের পাশাপাশি দল হিসেবে বিএনপিও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন। পুনর্বাসনের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকেও দায়িত্ব নিয়েছি।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে ত্রাণ সামগ্রী ও ঢেউটিন বিতরণ পরবর্তী সাংবাদিকদের প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম বলেন, সরকারের পক্ষ থেকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছিলেন। বন্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং বিএনপির নেতৃবৃন্দরা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। দলের পক্ষ থেকে আমাকে সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান ও দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ জেলা, উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা কৃষকদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী এবং বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।