দি ক্রাইম ডেস্ক: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে, ততবারই জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। বিভিন্ন রাজনৈতিক সংকট ও গণঅভ্যুত্থানের পর জনগণ বিএনপিকেই তাদের আস্থার প্রতীক হিসেবে বেছে নিয়েছে।

রবিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭৫ সালের সিপাহী বিপ্লবের পর জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর আস্থা রেখেছিল। একইভাবে ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরেও জনগণ বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে সুশাসনভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না।

ডা. জাহিদ হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; দীর্ঘ ১৭ বছরে রাজনৈতিক নিপীড়ন, গুম, খুন ও দমন-পীড়নের ধারাবাহিকতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল এই গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের জনরোষের প্রতিফলন। এটি কোনো একক সংগঠনের আন্দোলন ছিল না; দেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এ গণঅভ্যুত্থান সফলতা লাভ করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে ধারণ করেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে এর প্রতিফলন ঘটছে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্বজনরা তাদের স্মৃতিচারণ করেন। এছাড়া জুলাই যোদ্ধা, জেটেবের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেটেবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম।