দি ক্রাইম ডেস্ক: আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসাসেবা ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে এইচসিজি ক্যানসার হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ) এর যৌথ উদ্যোগে পার্টনার্স মিট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের দ্য পেনিনসুলা চট্টগ্রাম হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যানসার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, উন্নত চিকিৎসাব্যবস্থা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এইচসিজি ক্যানসার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার গুরবিন্দর সিং এবং আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের ম্যানেজার সৌভিক স্যাম।

সিএমটিএফের সদস্য দাঊদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আব্দুল আলিম রাজু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিকসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সাবেক পরিচালক দিদারুল আবছার, টোয়াব পরিচালক নুরুল আনোয়ার, সিএমটিএফ সদস্য নুরুল আনোয়ার জীবন, রেশমা সুলতানা, ওমর শরীফ, আলিফ রহমান অখিল, জিয়াউল হক, নিলয় বসাক এবং মেডিকেল ট্যুরিজম ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ ও শাকিল সারওয়ারসহ স্বাস্থ্য ও পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এইচসিজি ক্যানসার হাসপাতালের প্রতিনিধিরা ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি, আধুনিক ও বৈচিত্র্যময় চিকিৎসাব্যবস্থা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য দেওয়া বিশেষ সুযোগ-সুবিধা প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনা পর্বে অংশীজনরা ক্যানসার চিকিৎসা, আন্তর্জাতিক রোগীদের সেবা, চিকিৎসা ভ্রমণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। হাসপাতালের প্রতিনিধিরা এসব প্রশ্নের উত্তর দেন।

আয়োজকেরা জানান, এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক মানের ক্যানসার চিকিৎসাসেবার বিষয়ে তথ্যপ্রাপ্তি ও চিকিৎসা-সংক্রান্ত সহযোগিতার সুযোগ আরও বাড়বে।