প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ-সিডিএতে আজ সোমবার(১৩ জুলাই)সকালে সিডিএ অফিস চত্তরে চউক ঠিকাদার সমিতির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: বেলায়েত হোসেন।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- সিডিএ সদস্য (অর্থ ও প্রশাসন)অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল্লাহ নূরী, সদস্য (প্রকৌশল ও পরিকল্পনা)এবং প্রধান নগর পরিকল্পনাবিদ মো: জামিলুর রহমান, সিডিএ সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, সহকারী সচিব মো: আলমগীর খান, ঠিকাদার সমিতির সভাপতি মো: আকতার খান, সি: সহ সভাপতি ইউনুছ চৌধুরী হাকিম, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, মো: সোহেল, এন মোহাম্মদ রিমন, সাদেকুর রহমান রিপন, মো: শাহজাহান, মেজবাহ উদ্দিন মিন্টু, সিডিএ সিবিএ’র সভাপতি ফয়েজ আহাম্মদ, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী, সা: সম্পাদক মো: মফিজুর রহমান,যুগ্ন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মো: আবু জাফর ইকবাল, কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, মো: আব্দুল মান্নান, সৈয়দ মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর, মো: সরওয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মৌলানা হাফেজ শরীফ আহম্মদ।




