বশির আহমেদ, বান্দরবান: নির্মাণাধীন একটি ৬ তলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন থেকে বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরালো জেলা প্রশাসন। গতকাল (বৃহস্পতিবার) রাতে শহরের ওয়াদ্দা ব্রিজ এলাকার একটি নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নেয়া ১৪০ জন বন্যাদুর্গতকে জেলা প্রশাসনের উদ্যোগে বাসস্টেশন সংলগ্ন ওয়াল্ডভিশন আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দুর্গতদের অধিকাংশই আর্মিপাড়া ও শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা। সাংগু নদীর পানি দ্রুত বৃদ্ধির কারণে তারা নির্মাণাধীন ৬ তলা ভবনটিতে আশ্রয় নেয়। এ ভবনটিতে ওয়াল নেই, রেলিং নেই। চারপাশে খোলা। নেই বিদ্যুৎ সংযোগ ও টয়লেটের ব্যবস্থা।

খবর পেয়ে জেলা প্রশাসন দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং রাত ১১টার মধ্যে তাদের নিরাপদ আশ্রয় সরিয়ে দেওয়া হয়। এদিকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের খোঁজ নিতে মধ্যরাতে জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস ওয়াল্ডভিশন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং তিনি দুর্গতদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন।

এসময় জেলা প্রশাসক বন্যার্নতদের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। আশ্রয় কেন্দ্রে অবস্থানকালীন সময়ে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক দুর্গতদের আশ্বস্ত করেন।

উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সজীব কান্তি রুদ্র সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ল্ডভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।