নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া: পার্বত্য লামা ও কক্সবাজারের চকরিয়ায় পৃথক পৃথক পাহাড় ধ্বসের ঘটনায় ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে পার্বত্য লামা উপজেলার পৃথক ঘটনায় দু’পরিবারের ৫ জন ও চকরিয়ায় একই পরিবারের ২ সন্তান রয়েছে। আহত হয়েছে এক মা। আজ বৃহস্পতিবার( ০৯ জুলাই) ভোরের দিকে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

পার্বত্য লামা উপজেলার পাহাড় বেষ্টিত আজিজ নগরে পাহাড় ধ্বসের ঘটনায় ৫ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহতদের মধ্যে এক পরিবারের শিশুসহ ৩ জন। আরেক ঘটনায় দম্পতি (স্বামী-স্ত্রী) রয়েছেন। আজিজ নগর ইউনিয়নের মিশন পাড়ায় (পাগলীর ঝিরি)তে ভোরে দু’পরিবারের ৫ জন নিহত হয়। নিহতরা হলেন- মোঃ ইউনুচ (৪০), তার স্ত্রী বানো আক্তার (৩৫) ও তাদের ৪ বছরের মোঃ সোলেমান মাটি চাপা পড়ে নিহত হয়েছে। অপর ঘটনায় বসত ঘরের দেওয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা গেছে জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

স্থানীয় সূত্র মতে, ভোরের দিকে পাহাড় ধ্বসে পড়লে এলাকার মানুষ চিৎকার শুনতে পায়। চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। চেষ্টা করে মাটি চাপায় পড়াদের উদ্ধারে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার করেন তাদের মরদেহ। টানা বৃষ্টির কারণে লামায় পাহাড়ধ্বস বেড়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এছাড়াও অধিক বর্ষনের কারণে কক্সবাজারের চকরিয়ায় মারা গেছে এক পরিবারের ২ সন্তান। আহত হয়েছেন ওই ২ সন্তানের মা।বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মুছনিয়াকাঁটা এলাকায় এঘটনা ঘটেছে। চাপায় পড়েছে ২সন্তানসহ মা। তাদের উদ্ধার করার পর পাঠানো হয় হাসপাতালে। সেখানে ২ সন্তানকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছে তাদের মা।