নুরুল ইসলাম: অতিবর্ষন ও পাহাড়ী ঢলে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। অবিরাম বর্ষনের কারনে স্থাবির হয়ে পড়েছে জনজীবন। এলাকার নদী, খাল ও চড়ার পানি বেড়িবাধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপচে পড়া পানি ও বর্ষণের কারণে একাকার হয়েছে জমি ও পুকুর। ব্যাপক ক্ষতির শিকার হয়েছে মৎস্যচাষীরা। কলাউজানসহ বিভিন্ন নিম্নাঞ্চলের পুকুর ও মৎস্য প্রকল্প থেকে বের হয়ে গেছে মাছ।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায় ডলুব্রীজের দক্ষিণ পাশের্ সড়কে ফাটল দেখা দেওয়ার সংবাদ পাওয়া গেছে। টানা বৃষ্টিতে ও ডলুখালের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় স্থানীয়রা সড়ক ধ্বসে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। আধুনগর ইউনিয়নের সর্দ্দানী পাড়া এলাকায় ডলুখালের বেড়িবাধ ভেঙেছে ফলে প্লাবিত হয়েছে এলাকা। এতে জনসাধারণের চমর ভোগান্তির সংবাদ পাওয়া গেছে। ভাঙ্গনের সংবাদ পেয়ে পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়োজিদ বিন আখন্দ। টানা বর্ষন ও পাহাড়ি ঢলে আমিরাবাদ রাজঘাটার পশ্চিমে ভেঙ্গেছে নফ ২৬৮ টংকাবর্তী নদীর বেড়িবাঁধ। পানিতে সয়লাব হয়ে গেছে অঞ্চল। পানি ঢুকে সংশ্লিষ্টদের ব্যাপক ক্ষতির সংবাদ পাওয়া গেছে।
অপরদিকে, বৃষ্টির পানি জমে দরবেশহাট রোডে যানবাহন ও পথিকদের পথচলা কঠিন হয়ে পড়েছে। উপজেলা সদরের লোহাগাড়া বটতলী ষ্টেশনের দক্ষিণে সড়কের দু’পাশে রয়েছে উঁচু ভবন। অথচ পানি নিস্কাশনের কোন ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই জমে যায় পানি। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। অতি বর্ষন ও পাহাড়ি ঢলে এলাকার নদী, খাল ও চড়ার পানি বেড়িবাধের উপর দিয়ে প্রাবাহিত হচ্ছে ফলে উপজেলার বিভিন নিম্নাঞ্চল প্লাবিত হয়। আমিরাবাদ নতুন বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় জলবন্ধী হওয়ার সংবাদ পাওয়া গেছে। উপজেলার উপর দিয়ে প্রাবাহিত হাঙ্গর খালের বেড়িবাধ ভাঙ্গনে প্লাবিত হয়েছে পদুয়া ইউনিয়নের নিম্নাঞ্চল।




