নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে রাতব্যাপী একদল বন্যহাতির আক্রমনে ৪পরিবারের বসত ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বন্য হাতির আক্রমণ থেকে আত্মরক্ষায় পাহাড় বেষ্টিত এলাকার মানুষ বসত ঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। হাতির আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ৪ পরিবারের লোকজন।

গত বুধবার(০৮ জুলাই) দিবাগত রাতে হাতিরদল চুনতি ইউনিয়নের চান্দা এলাকায় আশ্রয়ণ প্রকল্পে তান্ডাব চালায়। রাতে হাতির তান্ডবে চাঁন্দা আশ্রয়ণ প্রকল্পে আবুল কাশেমের বসতঘর, নারিশ্চা এক পাহাড়ে আবুল হাশেমের ঘর, আশ্রয়ণ প্রকল্পের নিকট শরীয়ত উল্লাহ এর বসতঘর এবং একই এলাকার মোঃ রাশেলের বসতঘরের ব্যাপক ক্ষতি করে। হাতির আক্রমণ থেকে ৪ পরিবারের লোকজন কৌশলে আত্মরক্ষা করে। হাতির দল ৪ পরিবারের বসতঘরে আসবাবপত্রসহ প্রায়সব মালামাল তছনছ করে ফেলে।

চুনতি ইউপির স্থানীয় মেম্বার মোঃ তৈয়বুল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় বন্যহাতির বিচরণ বেড়ে গেছে। ফলে পাহাড় বেষ্টিত অত্র এলাকার মানুষ আতঙ্কে দিনাতিপাত করছেন। এব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।