প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে আজ রবিবার(০৫ জুলাই)বাদে আসর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোছাইন’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন সাঈদ আল নোমান।
তিনি বলেন, নজরুল ইসলাম খান বাংলাদেশের রাজনীতিতে শ্রমিক আন্দোলন থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতীয় পর্যায়ে তিনি এবং শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের নেতৃত্বে যে রাজনীতি করেছেন আজকের জাতীয় পর্যায় তার ভূমিকা অন্যতম গুরুত্ব বহন করে। তিনি দীর্ঘকাল আমার পিতা আব্দুল্লাহ আল নোমানের সাথে শ্রমিক রাজনীতিতে জাতীয় পর্যায়ে যেমনিভাবে অবদান রেখে এসেছেন তাতে আমার আত্মার আত্মীয়ও বটে। আনোয়ার হোসেনের ভূমিকাও তেমনি দৃষ্টান্ত এবং নন্দিত। তাঁদের ভূমিকা বাংলাদেশের ইতিহাস শহীদ জিয়াও বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত নেতৃত্বের প্রভাব রাজনীতিতে অদ্যাবধি বিদ্যামান রয়েছে। তাঁরা জাতীয় পর্যায়ে তাঁদের শ্রম মেধা দিয়ে জাতিকে উপকৃত করেছেন। তাই আল্লাহর কাছে দোয়া করি অতি দ্রুত আল্লাহ যেন তাঁদেরকে সুস্থতা দান করেন।
সাঈদ আল নোমান এমপি আরও বলেন, নজরুল ইসলাম খান একজন মজলুমের নেত। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশের শ্রমিক আন্দোলনের একজন গর্ব। তাঁর মতো নেতাকে আমরা যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকা এবং সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। আনোয়ার হোছাইন চট্টগ্রামের রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় রাজনীতি করছেন। শ্রমিকদের কল্যাণ তাঁদের ভূমিকা অত্যন্ত দৃষ্টিনন্দিত। কল্যাণকর রাজনীতির হাতিয়ার হয়ে তাঁরা তাঁদের অবদান রেখে চলেছেন। এতে করে প্রত্যেক সেক্টরে শ্রমিকদের জন্য অধিকার প্রতিষ্ঠা করে যাচ্ছেন। তাই আল্লাহ যেন অতি দ্রুত তাঁদেরকে সুস্থতা দান করেন।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় মসজিদের ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ- সভাপতি মোঃ ইদ্রিস, সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, শাহনাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক গাজী আইয়ুব আলী, মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, সদস্যদের মধ্যে আব্দুল মান্নান, আবুল হাশেম, মোহাম্মদ দেলোয়ার, আবুল খায়ের, সিরাজুল ইসলাম, সিটি কর্পোরেশনের মোঃ মামুন, ওয়াসা মোহাম্মদ মিয়া, যুব শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান, বাংলাদেশ ব্যাংকের মোহাম্মদ নাজিম, রূপালী ব্যাংকের মোহাম্মদ ইয়াসিন, শামসুল হক টুকু, বন্দরের আব্দুর রউফ লিটন, মোহাম্মদ সাজু, বিএনপি নেতা তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা ড. সিদ্দিক আহমদ, মোঃ আজম, মোশাররফ হোসেন ডিপুটি, মনজুর আলম প্রমুখ।
ঈসালে সওয়াবের উদ্দেশ্যে মরহুমা বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরাফাত রহমান কোকোর বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান সহ জাতীয়তাবাদী আদর্শের প্রয়াতদের জন্য সূরা ফাতেহা সূরা ইখলাস দুরুদের মোস্তফার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যেন সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ।




