বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের শিশু ওয়াহিদুল ইসলাম (৭) হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে চকরিয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

বুধবার (১৭ জুন) সকালে চকরিয়া আদালত প্রাঙ্গণের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামিদের আদালতে হাজির করা হলে শত শত মানুষ আদালতের সামনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা ‘খুনিদের ফাঁসি চাই’, ‘ওয়াহিদুল হত্যার বিচার চাই’, ‘প্রকৃত অপরাধীদের গ্রেফতার কর’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা আদালতসংলগ্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, নিষ্পাপ শিশু ওয়াহিদুল ইসলামের নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দীর্ঘসূত্রতায় পড়লে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

স্থানীয়দের ভাষ্য, শিশু হত্যার ঘটনায় পুরো পূর্ব বড় ভেওলা ইউনিয়নে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের একটাই দাবি— দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া এলাকার তৌহিদুল ইসলাম লিটনের ছেলে ওয়াহিদুল ইসলাম। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে ফজুমিয়াজির চর এলাকার একটি ডোবা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তারেক, মানিক ও আরমান নামে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং চলমান তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। তবে শিশুটির রহস্যজনক মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ, ক্ষোভ ও বিচার প্রত্যাশা বিরাজ করছে।