নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার (২৯ মার্চ ) বিকালে পেকুয়া উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি (বানৌজা শেখ হাসিনা) সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক, এ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের  সভাপতি, এ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে এমআইসিআর চেক বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকী,  নিরুপম মজুমদারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রকল্প এলাকার জনগণ উপস্থিত ছিলেন।