আনোয়ারা প্রতিনিধি: অধ্যক্ষ আবু তাহের রাহির হাত ধরেই আমাদের ইসলামী আন্দোলনে আসার সুযোগ হয়েছে। তিনি একজন ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ও পন্ডিত ছিলেন। তাঁর আলোচনা শুনে মানুষ ইসলামি আন্দোলনে ঝাঁকে ঝাঁকে ধাাবিত হয়েছেন। আজকে যারা বড় বড় ইসলামী আন্দোলনের নেতা তারা সবাই মাওলানা আবু তাহেরের হাতে গড়া জনশক্তি। তিনি খুবই সহজ সরল জীবনযাপন করতেন। যা সত্যিই বিরল। তিনি জাতীয় নেতা হিসেবে নেতৃত্ব শুধু রাজনীতিতে নয় শিক্ষাঙ্গনসহ বিভিন্ন সেক্টরে প্রভাব পড়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে একটি করভেনশন হলে আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর মুক্তিযোদ্ধা মাষ্টার আবদুল গনির সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু তাহের স্মারক গ্রন্থ “স্মৃতিতে অম্লান” মোড়ক উন্মোচনে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল প্রকাশনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি আ.ন.ম শামসুল ইসলাম এ কথা বলেন।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন পরিষদের সদস্য সদস্য সচিব সিরাজুল ইসলাম,সদস্য মোহাম্মদ আবুল হাছান খোকা ও সদস্য মোহাম্মদ হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রাটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম মহানগরীর আমীর মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান বক্তার বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রাটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন- অধ্যক্ষ আবু তাহের জ্ঞানের সাগর ও একাধিক ভাষার অধিকারী ছিলেন।তিনি আন্তর্জাতিক পর্যায়ের ইসলামি আন্দোলনের নেতা ছিলেন। তিনি মধ্যপ্রাচ্য ও ইউরোপে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। তিনি ছাত্রজীবন থেকে সৃজনশীল নেতা ও বহু গুনের অধিকারী ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, এমন জমানায় ছিলাম বরণ্য এই রাজনীবিদের জানাজা আমরা ভালো করে আদায় করতে পারি নাই। তিনি এই অঞ্চলে ইসলামি আন্দোলন প্রতিষ্ঠা করতে গিয়ে কোন রক্ত চক্ষুকে ভয় করে নাই। তিনি শুধু আনোয়ারার কৃর্তি সন্তান নয় তিনি পুরো বাংলাদেশের কৃর্তি সন্তান।
চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, জনগনের দায়িত্ব কি জিনিস মাওলানা আবু তাহের ভাই থেকে শেখার প্রয়োজন রয়েছে।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর নজরুল ইসলাম বলেন, মাওলানা আবু তাহের জ্ঞান আহরনের এক অনন্য মানুষ ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, মাওলানা আবু তাহের আদর্শিক দায়িত্বশীলের অনুপম ব্যক্তিত্ব ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী চট্টগ্রামের টিম পরিচালক অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক , সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী,জেলার শিবিরের সভাপতি ফরমানুর রহমান জাহিন, বিএনপির সাবেক উপজেলা সেক্রেটারী হুমায়ূন কবির আনসার, এনসিপি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জোবাইরুল ইসলাম মানিক, নেজামে ইসলাম চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হাসান জিয়া, চট্টগ্রাম আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা,চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ,অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি,ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা,আ,ক,ম ফরিদুল আলম,বাশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল,বন্দর থানা আমীর মাহমুদুল আলম,সদরঘট থানা আমীর অধ্যাপক আবদুল গফুর ,পাচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী,অধ্যক্ষ আবদুস সালাম আনোয়ারী,মোহাম্মদ শহীদুল্লাহ্, নাছির উদ্দীন শাহ,আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ ফরিদ উদ্দিন প্রমুখ।




