নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭ বছর বয়সের জান্নাতুল ফেরদৌস নামে এক কিশোরীর আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। ভাড়া বাসার ৪র্থ তলায় নিজ শয়নকক্ষে সিলিংফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে এ কিশোরী। সে যখন কক্ষের ভিতর ঝুলে আত্মহত্যা করে তখন তার মা মাহমুদা আক্তার বিউটি টিভির সামনে বসে নাটক দেখছিলেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৭ অক্টোবর) রাতে লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার ভাড়া বাসায়।

সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টায় ঝুলন্ত লাশ উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশ। এ ব্যাপারে রশিদার পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুলের কন্যা বলে জানা গেছে। মা-বাবার বিচ্ছেদের কারণে এ কিশোরী মার সাথে লোহাগাড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় পরিবারের সবাই বসে একসাথে নাস্তা করেন। এরপর সাড়ে ৭টার দিকে টিভির সামনে বসে টিভি দেখছিলেন এ কিশোরীর মা। এক পর্যায়ে মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। দরজার ছোট এক ছিদ্র দিয়ে তার মা দেখতে পান মেয়ের ঝুলন্ত দেহ। তখন তিনি চিৎকার দেন। ফলে এগিয়ে আসে আশপাশের লোকজন এবং ঘটনাটি প্রচার হয়।

তার মা জানান, এ তরুনের সাথে এক কিশোরের প্রেমের সম্পর্ক ছিল। তবে এ ব্যাপারে কোনো কারণে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারে তার মেয়ে। আত্মহত্যার সাথে প্রেমের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না।

সূত্রমতে, কিশোরী জান্নাতুল ফেরদৌস এর মা-বাবার মধ্যে অনেকদিন পূর্বে দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ হয়। ফলে তার মা খাগড়াছড়ির বিশাল মাহমুদ নামে অপর একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাই এ কিশোরী মার সাথে লোহাগাড়ায় বসবাস করছিল ভাড়া বাসায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে।