প্রেস বিজ্ঞপ্তি: উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ-এর কার্যকরি কমিটির অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ২১ রমজান বুধবার(১১ মার্চ) বিকেলে রেডিসন ব্লুতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আ ন ম তৈয়ব আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
সংগঠনের সভাপতি মোঃ সাহাব উদ্দীন হাসান বাবু সংগঠনের ভবিষ্যৎ রুপরেখা তুলে ধরেন এবং তিনি সংগঠনের তহবিল ব্যবস্থাপনা, সঞ্চয় বৃদ্ধি ও সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত সদস্যরা সংগঠনের সমৃদ্ধিতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডাঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কথাসাহিত্যিক- বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশ্বজিৎ চৌধুরী।
বক্তব্য রাখেন গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রকাশক সাংবাদিক জামাল উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সাহিত্য বিচিত্রার স্বত্বাধিকারী মোঃ সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ- সভাপতি ছড়াকার মিজানুর রহমান শামীম, সিনিয়র সহ সভাপতি রেহেনা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আলী প্রয়াস, প্রকাশক মুহাম্মদ নুরুল আবসার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।
উপস্থিত ছিলেন- সিনিয়র সহ -সাধারণ সম্পাদক প্রফেসর ড. সৌরভ শাখাওয়াত, সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক গোফরান উদ্দিন টিটু, অধ্যাপক শামসুদ্দিন শিশির, অধ্যাপক ড. শিব প্রসাদ শূর, এম. জসিম উদ্দিন, মুশফিকুর রহমান, গাজী মোঃ জাহেদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক বিজ্ঞান লেখক আখতারুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম, সুব্রত কান্তি চৌধুরী, নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন নিশান, ফরিদা রহমান, নাফিজ সাদেকিন, আফছার উদ্দিন লিটন, একরাম আজাদ, মোখতার হোসাইন সিকদার, কিশোর হাবিবুর রহমান, রানা মল্লিক, শাখাইরুল ইসলাম, আলমগীর ইমন, সাইফুল ইসলাম শাকিল, মহীশূর বাপ্পী, সানাউল্লাহ রানা, মনিরুল ইসলাম সজীব, আইমান রহমান, কাজী জোহেব, ইমাম উদ্দিন নীরব ও জাহিদুল ইসলাম আযযিহান।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, ফারুক হাসান, জোবায়দুর রশীদ হানিফ এর জন্য শোক প্রস্তাব আনা হয়।
সবশেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




