নগর প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন চৌধুরী, সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড, জিয়াউদ্দিন, পুলিশ কমিশনার হাসিব আজিজ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোঃ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সদস্য ইসরাফিল খসরু, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মিয়া ভোলা, আলহাজ্ব এম এ আজিজ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় ৫০০ শতাধিক পরিবারের মাঝে মোবাইল এসএমএস এর মাধ্যমে সুবিধা ভোগিদের দেওয়া হয় ২৫০০ টাকা করে প্রদান করা হয়।




