প্রেস বিজ্ঞপ্তি: হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের উদ্যোগে আজ রবিবার(০৮ মার্চ)সন্ধ্যায় পবিত্র মাহে রমজানুল মোবারকের ফজিলত ও ছানিয়ে হজরত আমানত খান (রহ:), হজরত শাহজাদা সৈয়দ মোঃ খাজা বেলায়েত উল্লাহ খান হাসানী (রহ:) র স্বরণে আলোচনা ও ইফতার মাহফিল দরগাহ শরিফ প্রাঙ্গণে বাবাজান কেবলার আওলাদ, ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানসীন, শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাদে আছর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন বিশিষ্ট শায়ের মৌলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী।
কবি ও লেখক সাহাবুদ্দিন হাসান বাবু ও সাংবাদিক মোঃ আবুল মনসুরের যৌথ পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোঃ সাইফুদ্দিন মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত মেহমানগনের মধ্যে গ্রীন টিভির ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর, সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ শফিউল্লাহ, মোঃ ফজলুল কবির,কেল্লা শাহ মাজারের মশিউর রহমান খাদেম জনি, হজরত আনার উল্লাহ (রহ:) শাহজী শাহর আওলাদ শাহজাদা মৌলানা মোঃ আয়াতুর রহমান হোসাইনী,ইন্জিনিয়ার হুমায়ুন কবির, মোঃ মুনিরুল ইসলাম অপু,লায়ন নুর মোহাম্মদ পিন্টু, কামরুজ্জামান কায়সার, মোঃ সিফাত, মোঃ মিশু সহভক্ত, আশেকানগন উপস্থিত ছিলেন।
বয়ান করেন দরগাহ শরিফ জামে মসজিদের ইমাম মাওলানা তবারক আলী।
বক্তাগণ বলেন, মুসলমানদের উচিৎ মহান আল্লাহর রহমতেপূর্ণ এ মাসের প্রতিটি মূহুর্ত ইবাদত বন্দেগিতে মনোনিবেশ করে মহান আল্লাহর রহমত ও ক্ষমা লাভে সচেষ্ট থাকা, ইফতার,সেহেরি,পূণ্যময় লাইলাতুল ক্বদর,ই’তিকাফসহ অসংখ্য পুণ্যের সমাহার, বিশেষ করে পবিত্র কোরআন শরিফ অবতীর্ণ হয়েছে এ পবিত্র মাসে। এ মাসের ইবাদত বন্দেগীর সাওয়াব অন্য মাসের ইবাদত বন্দেগী থেকে ৭০ গুণ বেশি। আসুন আমরা এ মাসের প্রতিটি মুহুর্তকে কাজে লাগিয়ে জান্নাত লাভের সুবর্ণ সুযোগ গ্রহণ করি।




