প্রেস বিজ্ঞপ্তি: জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর উদ্যোগে মধ্যম মার্দাসা কাজী বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, বস্ত্র, এবং শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান আজ শনিবার(২৮ ফেব্রুয়ারী)বিকালে শাহাবুদ্দীন ম্যানশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন চট্টগ্রাম এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ শাহবুদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা মোঃ জাহেদুল আলম এর পরিচালনায় ইফতার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মধ্যম মার্দাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বাদশা, চট্টগ্রাম ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার সোহরাব দস্তগীর, পদুয়া ডিগ্রী কলেজের প্রফেসর বাবু বিকাশ নন্দী, প্রবীন রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ শাহ আলম, চট্টগ্রাম জেলা দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক এস.এম আকরাম, লিডার্স স্কুল এন্ড কলেজের পরিচালক জোবায়ের আরেফিন, সমাজ সেবক জানে আলম জিতু, ফখরুল হাসান, মোঃ ফাহিম, মোঃ আজম, মোঃ তানিম, মোঃ মিনহাজ, মোঃ নেজাম উদ্দিন, মোঃ মিরাজ, মোঃ নুরু উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস। মানবতাই ধর্ম এই লক্ষ্যকে সামনে রেখে জহুরুল হক স্মৃতি লিল্লাহ ফাউন্ডেশন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এই ধরণের কর্মসূচী আগামীতেও আরো সম্প্রসারণ করা হবে- ইনশাহাআল্লাহ। অনুষ্ঠান শেষে অতিথিরা ইফতার, বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরন করেন।




