নগর প্রতিবেদক: পবিত্র মাহে রমজান মাস আসলেই রজমানে ব্যবহার্য নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে যায়। রমজান সংযমের মাস হলেও ব্যবসায়ীরা মুনাফার মাসে পরিনত করে পুরো বছরের যাবতীয় মুলধন ও লাভ যোগাড়ে উঠে পড়ে লাগেন। সেকারণে ভোক্তাদের সংকট চরমে পৌঁছে। প্রতিটি পণ্যের দাম আকাশচুম্মি হয়ে যায়। মুনাফা শিকারে ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে যান। পুথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপন্যের দাম কমে, আবার অন্যাণ্য ধর্মাবলম্বী দেশে তাদের বড় ধমীয় উৎসবে মূল্য হ্রাসসহ নানা কার্যক্রম গ্রহন করলেও আমাদেরে এই মুসলিম সংখ্যা গরিষ্টদেশে মুসলমানদের পবিত্র এ মাহে রমজানে পুরো দেশে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা নেমে আসে। যা একটি সভ্য ও ধর্মীয় উপাষনাপালনকারী দেশের জন্য লজ্জাজনক।
একদিকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে যারা ভোক্তা তাদেরকে ১০গুন বেশি দামে পণ্য কিনতে বাধ্য হতে হয়। এখানে মধ্যসত্ত্বভোগী, কমিশন এজেন্ট ও আড়তাররা পুরো ল্যভ্যাংশগুলো চুষে নিচ্ছে। ফলে কৃষকরা লোকসান দিচ্ছেন, ভোক্তারা জীবন জীবিকা নির্বাহ করতে হিমসীম এবং ব্যবসায়ী নামক কিছু মুনাফাখোররা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে দ্রুত অবসান হওয়া উচিত বলে মন্তব্য করা হয়।
আজ শনিবার(২১ ফেব্রুয়ারি) সকালে রমজানে নিত্য পণ্য মূল্যের ঊর্ধ্বগতি এবং সমসাময়িক ভোক্তাদের নানামুখী সমস্যা নিয়ে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি’র সাথে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম এর সাথে অনুষ্টিত মতবিনিময় সভায় উপরোক্ত অভিমত ব্যক্ত করা হয়।
সভায় বক্তব্যদানকালে সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান (এমপি) বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে কিছু অসাধু গোষ্ঠী বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করার অপচেষ্টা চালায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখা সরকারের অগ্রাধিকারমূলক দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসনের নিয়মিত বাজার তদারকি, সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিতকরণ এবং মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য উৎপাদন থেকে খুচরা বিক্রয় পর্যন্ত প্রতিটি স্তরে সমন্বিত নজরদারি জোরদার করতে হবে। ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা পালন অপরিহার্য। ভোক্তাদের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী সমাজকে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সাথে বাণিজ্য পরিচালনার আহ্বান জানান।
সভায় ক্যাব কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ভোক্তা সুরক্ষা নিশ্চিত করতে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা অপরিহার্য।
তিনি বলেন, রমজান মাসকে সামনে রেখে মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসন, ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে কার্যকর মনিটরিং ব্যবস্থার পাশাপাশি অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। পণ্যের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, সরবরাহ চেইনের দুর্বলতা দূর করা এবং ভোক্তাবান্ধব নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব। তিনি রমজান উপলক্ষে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মতবিনিময় সভায় রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের নেতৃত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোঃ জানে আলম, সদরঘাট থানা সভাপতি মোঃ শাহীন চৌধুরী, ক্যাব জামালখানের সাংগঠনিক সম্পাদক হেলাল চৌধুরী, ক্যাব চট্টগ্রাম উত্তর জেলা সদস্য সচিব শাহাদত হোসেন, যুব ক্যাব চট্টগ্রাম মহানগ সভাপতি আবু হানিফ নোমান, প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক আমজাদুল হক আয়াজ, সদস্য, মোঃ আলবি, আমজাদ হোসেন, মোঃ রিদুয়ানুল হক, মোঃ আব্দুল মান্নান জিহাদ, আইএসডিই এর অ্যাডভোকসী ও কমিউনিকেশন অফিসার সায়মন ইসলাম, ক্যাব বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীন প্রমুখ।




