চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের ধাক্কা মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিংগা বাজারে যাচ্ছিল। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তাকে বহনকারী মোটরসাইকেল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছলে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে রয়েছে।




