ঢাকা অফিস: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। আজ শনিবার(২১ ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের সাথে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

এ সময় মন্ত্রী দীপেন দেওয়ান সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা নত না করার শিক্ষা দেয়। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর।

মন্ত্রী দীপেন দেওয়ান বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

শ্রদ্ধা নিবেদনকালে সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।