ইরানে নতুন করে মার্কিন সামরিক হামলার শঙ্কা এবং তেলের ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছে।
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ সময় কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
সরকারি বরাদ্দকৃত বাসায় ভাড়াটে বা সাবলেট রাখা চাকরিজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটেদের বিদায় করার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।
টাঙ্গাইলে প্রাথমিক বৃত্তি, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোরিয়াসিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর বিএমইউ-এর সুপার স্পেশালাইজড হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমএসএস-ইন-সোশিওলজি প্রোগ্রামে সিজিপিএ ৩.৩০ পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তানিশা ইয়াসমিন চৈতি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এই কার্যক্রমের মধ্য দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে কাতার। শুক্রবার তেহরানে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
দেশের জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌবাহিনীর ২২ দিনব্যাপী অভিযানে ৬১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং জীবনযাত্রার লাগামহীন ব্যয় নিয়ন্ত্রণের দাবিতে ইতালিজুড়ে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অবসরপ্রাপ্ত বয়োবৃদ্ধ ও শ্রমিকেরা বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার সক্ষমতা বাড়াতে নতুন ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।