ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের নতুন করে হামলা চালানোর শঙ্কার মুখে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। শনিবার (৩১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহি স্পষ্ট জানান, তাদের ওপর নতুন কোনো আগ্রাসন চালানো হলে তার ‘অভাবনীয় জবাব’ দেওয়া হবে। এই পাল্টা পদক্ষেপের কোনো ভৌগলিক সীমাবদ্ধতা থাকবে না এবং শুরু হতে যাওয়া এই নতুন যুদ্ধের সমাপ্তি কখন ঘটবে, সেটিও ইরান নিজেই নির্ধারণ করবে।

বিবৃতিতে মেজর জেনারেল আলি আব্দুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সুপ্রিম লিডার মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। শত্রুপক্ষের ওপর পাল্টা আঘাত হানার জন্য তাদের কার্যপ্রণালিতে অনেক কৌশল ও প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভূতপূর্ব এক পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে এবং ইরানই হবে সেই পক্ষ যারা এই যুদ্ধের পরিণতি ও শেষ সময় ঠিক করবে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যে, ওয়াশিংটন ইরানে একটি স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র মাত্রার সামরিক হামলার পরিকল্পনা করছে। এ প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে ইরানি সেনাপ্রধান জানান, মার্কিনিরা স্বল্প পরিসরে একটি হামলা চালিয়ে থেমে যাবে—এমনটা ভাবা ভুল। তাদের ওপর আরেকবার কোনো আঘাত এলে ইরান নিজেদের ইচ্ছামতো পাল্টা আক্রমণ চালিয়ে যাবে।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকস্মিক আক্রমণের অপেক্ষা না করে অগ্রিম পদক্ষেপ নেওয়ার কথা স্পষ্ট করেন ইরানের সেনাপ্রধান। তিনি জানান, শত্রুদের আক্রমণের জন্য তারা বসে থাকবেন না; বরং কোনো শত্রুতাপূর্ণ গতিবিধির ইঙ্গিত পেলেই প্রতিপক্ষের মূল অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করবে তেহরান। শত্রু আগে হামলা করবে আর ইরান তা সহ্য করে বসে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো বৈরী তৎপরতা নজরে এলে আক্রমণের সময় ও ধরন ইরান নিজেই ঠিক করবে।

বর্তমানে ইরানি সামরিক পর্যবেক্ষকরা জল, স্থল ও আকাশপথে মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর গতিবিধির ওপর দিনরাত ২৪ ঘণ্টা নজর রাখছেন এবং সে অনুযায়ী নিজেদের টার্গেট পুনর্নির্ধারণ করছেন। আকাশ, স্থল কিংবা জলভাগ—যেদিক দিয়েই আগ্রাসন আসুক না কেন, শেষ নিশ্বাস পর্যন্ত তা প্রতিহত করার ঘোষণা দেন সেনাপ্রধান আলি আব্দুল্লাহি।