সমীরণ বড়ুয়া,রাউজান: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে আজ সোমবার(১৫ ডিসেম্বর)রাতে রাউজান থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ওয়েরেন্ট তামিলে বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামি আবু তাহের নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, রাউজান থানার মামলা নং–১৩, তারিখ–২৭/০৪/১৯৯৬, ধারা–৩৬৪/৩০২/৩৪ দন্ড বিধি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবু তাহের (পিতা– ছৈয়দ আহম্মদ, সাং– সামমহারপাড়া, থানা– রাউজান, জেলা– চট্টগ্রাম) কে পুলিশ তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে সংঘটিত একটি হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ৩য় আদালত আসামী আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর থেকে আসামী দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে পলাতক ছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায়, পুলিশ সুপার নির্দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।পুলিশকে তথ্য দিয়ে সন্ত্রাসী, অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা করার জন্যে অনুরোধ করা হচ্ছে।




