নগর প্রতিবেদক : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মত বিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার(০৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইন্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক মিলনায়তনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আনোয়ারা কর্ণফুলী আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম কচি, বিএনপি নেতা মোশাররফ হোসেন।

আনোয়ারা জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট এর সভাপতি শ্যামল কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন- ভিক্ষুকবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলার জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি রনি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর সভাপতি কমল বড়ুয়া, আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট এর সভাপতি দিবাকর বড়ুয়া, অমল বড়ুয়া, জয়লাল বড়ুয়া, কল্লোল বড়ুয়া, সুমন বড়ুয়া প্রমুখ।

মত বিনিময় শেষে চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি সরওয়ার জামাল নিজাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সকল সম্প্রদায় সম অধিকার পাবে। মেজরিটি মাইনরিটি বলে পার্থক্য থাকবে না।

তিনি আরো বলেন, আগামীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে গ্রামে গঞ্জে ব্যাপক উন্নয়ন হবে। আমার আমলে স্কুল কলেজ মাদ্রাসার ও রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছিল। তিনি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।