চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নালকে আটক করেছে র্যাব-১৫ এর একটি টিম। শুক্রবার সন্ধ্যা ৭টার চকরিয়া থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করে।
আজ শনিবার (০৫ অক্টোবর) দুপুরে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা জয়নালকে গত বছর ১৫ আগস্ট মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে জামাত নেতা ফোরকান হত্যায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া।
তিনি বলেন, ধৃত জয়নালকে বিকালে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।
Post Views: 314




