দি ক্রাইম বিডি

শিরোনামঃ

সীমান্ত নিরাপত্তায় রামগড় ব্যাটালিয়নের আওতাধীন রহমতপুর বিওপি উদ্বোধন || মাতামুহুরীতে ইজারাবিহীন অবৈধ গরু-ছাগলের বাজার অপসারণ || জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী || শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী || বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর-স্বরাষ্ট্রমন্ত্রী || সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য-পার্বত্য প্রতিমন্ত্রী || ‘মেধাবী তরুণদের হাত ধরেই বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়ে উঠবে’ || মিরসরায়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের || অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান || চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু || চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার || নড়াইলে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৩ শিক্ষক পুলিশ হেফাজতে || বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ || চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার: ৮ মাসে আক্রান্ত ২১৮৬, আগস্টেই ১২০২ || কালিন্দাপাড়ার গুলির মামলায় ২২ আসামি, গ্রেপ্তার মাত্র ৩;২৯ মামলার আসামি লায়ন শাকিল প্রকাশ্যে – অস্ত্র উদ্ধার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন || বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শীর্ষ অবস্থান বজায় রাখা অত্যন্ত জরুরি-রাষ্ট্রপতি || সিংড়ায় ক্রীড়া প্রতিযোগিতায় উৎসবের আবহ, বিজয়ীদের হাতে পুরস্কার || ঈদগাঁওয়ে এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দিল পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা || সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ || লোহাগাড়ায় ২ হাট বাজারে অস্ত্রধারীদের তান্ডব ||
অর্থনীতি জাতীয়

আইবিএল ব্যাংকের গিফা পুরস্কার অর্জন

নিজস্ব প্রতিবেদক: লন্ডনভিত্তিক দ্য গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওয়ার্ডস (গিফা) ২০২৪-এ ‘মোস্ট আউটস্ট্যান্ডিং ইসলামিক ব্যাংক-২০২৪’ অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মালদ্বীপের প্যারাডাইজ আইল্যান্ডে আয়োজিত গ্লোবাল ইসলামিক ফাইন্যান্স সামিটে এ পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও র্কমর্কতারা অনুষ্ঠানে অংশ নেন।

অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট গ্রহন করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. এম. কামাল উদ্দীন জসীম ও মুহাম্মদ সাঈদ উল্লাহ উপস্থিত ছিলেন।

গিফা অ্যাওয়ার্ড বিশ্বের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স পরিমন্ডলে বিশেষ মর্যাদাসম্পন্ন পুরস্কার হিসেবে স্বীকৃত। প্রতিবছর সারা বিশ্ব হতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ পুরস্কার প্রদান করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *