নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আজ মঙ্গলবার( ১০ মার্চ) সকালে অভিযান চালিয়ে ১৫২ বস্তা কাপড় কাঁচার ভেজাল সাবান জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে জব্দ করা হয়েছে বিভিন্ন কোম্পানীর মেয়াদোত্তীর্ণ নষ্ট কাপড় কাচার ১৫০ বস্তা সাবান এবং ২ বস্তা বিভিন্ন কোম্পানীর নামের নকল সাবান। উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকায় ভেজাল সাবান কারখানায় এ অভিযান চালায় লোহাগাড়া ভ্রাম্যমান আদালত।

এ অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানে জব্দ ১৫২ বস্তা পঁচা সাবান নষ্ট করে দেয়া হয়েছে। অভিযানের সময় নকল সাবান কারখানার মালিককে পাওয়া যায়নি। ফলে আটক করা হয় সমশুল ইসলাম নামের এক কর্মচারীকে। এ কর্মচারীকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। অনাদায়ে ১ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। বন্ধ ঘোষনা করা হয় ভেজান সাবান কারখানাটি।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার সদস্যরাসহ অন্যান্যরা।