দি ক্রাইম ডেস্ক: নগরের আকবরশাহ থানা এলাকায় এক সাংবাদিকের বাসার চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, তার বাসার আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ মার্চ) ভোরে থানা এলাকাটির উত্তর কাট্টলীর বাসায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকের সহ-সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি বলেন, আমার শ্বশুর কিছুদিন আগে মারা গেছেন। আমরা ছাড়া আমার শাশুড়িকে দেখার আর কেউ নেই। আমার শাশুড়িকে দেখাশোনার জন্য আমরা গত কয়েকদিন নিচতলায় থাকছিলাম। শনিবার (৭ মার্চ) রাতে আমি নিচতলাতেই পরিবার নিয়ে ঘুমিয়েছি। রোববার সকালে উপরে উঠে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। ওপরের নামাজ ঘরের ইমার্জেন্সি দরজা খোলা দেখতে পাই।

তিনি আরও বলেন, চোরের দল আমার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরের জমানো টাকা, আমার স্ত্রীর জমানো টাকার ব্যাংক কেটে নিয়ে গেছে। এছাড়াও আমাদের জরুরি প্রয়োজন মেটাতে রাখা টাকা মিলিয়ে মোট আড়াই লাখ টাকার মতো নগদ ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসেছেন।