দি ক্রাইম ডেস্ক: সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার সকালে রমনা থানার হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদিকে ভাসানটেক থানার হত্যা মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।আদালত শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে বনানীতে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।




