প্রেস বিজ্ঞপ্তি: নগরীর জামালখাঁনস্থ প্রেস ক্লাবের সামনে গতকাল শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৪৮৭ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,একাধিক শ্রমিক-মালিক সংগঠনের সনদকে ব্যক্তিগত সম্পদের দলিল হিসেবে অবসরপ্রাপ্ত এক চিহ্নিত দন্ডপ্রাপ্ত দূর্নীতিবাজ কর্মকর্তার পকেট কমিটির হোতা শ্রমিক নেতার মুখোশধারী শফি-আসলাম গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। এতে সভাপতি করেন সংগঠনের সভাপতি মো মোতালেব।

বক্তারা আরো বলেন,চাঁদাবাজদের বে-আইনি অপকর্মের বৈধতার অপচেষ্টায় লিপ্ত চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের অসাধু কর্মকর্তাদের অপসারণ ও সিএমপি ট্রাফিক বিভাগের ডাবল মামলায় হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি উপস্থাপন করেন।

সভা সষ্ণালনা করেন সাধারণ সম্পাদক মো রমজান আলী।

বক্তব্য রাখেন- ইউনিয়নের কার্যকরী সভাপতি মো আইয়ুব আলী, সহ- সভাপতি মো আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো নাছির, সহ- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সোহেল।

উপস্থিত ছিলেন- মো আকাশ, সাংগঠনিক সম্পাদক মো নূর হোসেন, অর্থ সম্পাদক মো হুমায়ুন কবিরসহ ইউনিয়নের নেতৃবৃন্দরা।

ইউনিয়নের নেতারা বলেন, একদিকে জ্বালানি তেলের মুল্য বৃদ্ধিসহ কর্মক্ষেত্রে ট্রাফিক আইনে পুলিশি হয়রানি, অন্যদিকে মুরাদপুর, কোতোয়ালি, নিউমার্কেট, বারেক বিল্ডিং, হালিশহর এলাকায় শফি গংদের চাঁদার দাবিতে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন প্রকার হয়রানিতে জিম্মি সাধারণ শ্রমিক, মালিক ও যাত্রী সাধারণ। অচিরেই উল্লেখিত ৩ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।