বশির আহম্মদ, বান্দরবান: জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন সম্পর্কিত জনপ্রশাসনের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বরে মাননবন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীরা। মানববন্ধন কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিংইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংইনস্টিটিউট অব বাংলাদেশ (আইডিইবি) এর প্রকৌশলীরা অংশ নেন।
বান্দরবান এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামালউদ্দিন ও বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শরীফুজ্জামান জানান, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারিকরা হয়। ওই আদেশে বিভিন্ন প্রকৌশলবিভাগ ও অধিদপ্তরের বার্ষিক উন্নয়নকর্মসূচি (এডিপি) ভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন জেলা প্রশাসনের মাধ্যমে অনুমোদনের কথা বলা হয়।
প্রকৌশলীরা বলেন, এ ধরনের সিদ্ধান্ত সঠিন নয় এবং অযৌক্তিক। জেলা প্রশাসন হলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের আর প্রকৌশলী বিভাগ/অধিদপ্তরগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের অধিনে। এছাড়া প্রকৌশলীদের কাজের ধরন জনপ্রশাসনের সাথে মিলেনা। প্রকৌশলীদের প্রকল্প, পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রকৌশল বিভাগ/অধিদপ্তর গুলোই ভালো বোঝেন। জেলাপ্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত প্রকল্পগুলো পরিবীক্ষণ ও মূূল্যায়ন করতে হলে কাজের বিলম্ব ছাড়াও জটিলতা বাড়বে।
প্রকৌশলীদের এ মানববন্ধন কর্মসূচিতে বান্দরবান এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাজমুসসাদাত জিল্লুর রহমান, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামালউদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনজেল মোরশেদ, সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. শরীফুজ্জামান, অংসুইপ্রু মারমা বাফ্রু, এলজিইডির উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম সহ বান্দরবানের গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর-এলজিইডি, বান্দরবানপার্বত্য জেলাপরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সকল প্রকৌশল বিভাগ/অধিদপ্তরের প্রকৌশলীরা অংশ নেন।