আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় কিশোরগ্যাং কর্তৃক মাদক, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল মোড়ের ব্যবসায়ীরা। আজ বুধবার(১৩ মে) বিকেলে উপজেলার কালা বিবির দীঘির মোড়ের একটি কনভেনশন হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নঈম উদ্দিন চৌধুরী।

তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু ভাসমান পরিবার সরকারি পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবন ও আশপাশ এলাকায় বসবাসের আড়ালে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কিশোরগ্যাং এর সদস্যরা এলাকার পরিবেশকে বিভিন্নভাবে বিষিয়ে তুলেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, কিশোরগ্যাং, মাদক, চুরি ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে স্থানীয় এমপি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল কাশেম, মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তাহের, নুরুল আবচার, গিয়াস উদ্দিন, আব্দুল হান্নান, কাজল নাথ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন