ঢাকা ব্যুরো: মঙ্গলবার বিরতি দিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার ( ২২ ও ২৩ নভেম্বর) আরো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সোমবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে বুধ ও বৃহস্পতিবারের অবরোধের ঘোষণা দেন এলডিপির সভাপতি অলি আহমদ।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ শেষ হচ্ছে। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা এল। তবে এবার তারা হরতালের পরিবর্তে অবরোধের কর্মসূচি দিল।
Post Views: 232




