নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুম থেকে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশের ওই কারখানাটির গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম চট্টগ্রাম নগরীর বিশ্বকলোনি এলাকার সাহেব আলীর ছেলে। তিনি ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে অর্ধবসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন ওই ব্যক্তি মারা গেছেন। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, আমিনুল ইসলাম সোমবার বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর পান তারা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘কারখানার পাহারাদারের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দি ক্রাইম/ মিসবাহ উদ্দীন