নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রোয়াংছড়িতে পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা নামে চার বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশু রিমিতা তঞ্চঙ্গ্যা সদর উপজেলা ৬নং ছামছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শামুক ঝিরি পূর্নবাসন পাড়া বাসিন্দার নিরজয় তঞ্চঙ্গ্যার মেয়ে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া এলাকার রোয়াংছড়ি থানার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিরজয় তঞ্চঙ্গ্যা মেয়কে নিয়ে নিজে মোটরসাইকেল চালিয়ে রোয়াংছড়ি বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। রোয়াংছড়ি থানার সামনে রুমামুখী একটি পাথরবোঝাই ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় বাইক থেকে তার কন্যাশিশুটি ট্রাকের চাকার নিচের পড়ে যায়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। ট্রাক চালক ফোরকানকে (৪৫) আটক করেছে স্থানীয়রা।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাস্থল থেকে চালক ফোরকানকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
দি ক্রাইম/ মিসবাহ উদ্দীন




