ঢাকা ব্যুরো: সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। মহাসমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে মহাসমাবেশ। নয়াপল্টনের সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা।

তাদের মিছিল, স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে। ইতোমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে রাজধানীর নয়াপল্টন।

মহাসমাবেশে নাটোর থেকে আসা বিএনপির কর্মী গিয়াস উদ্দিন বলেন, ভোরে আমরা শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছি। সরাসরি সমাবেশে এসেছি। পথে পথে তল্লাশি করা হয়েছে। ভয়কে জয় করে আমরা সমাবেশে এসেছি।

নোয়াখালীর বিএনপি নেতা জায়েদ ইকবাল বলেন, শত বাধা বিপত্তি পেরিয়ে আমরা সমাবেশে এসেছি। রাজশাহীর মহিলা দলের নেত্রী পারুল বেগম বলেন, আমরা মাাইক্রোবাসে করে ঢাকায় এসেছি। রাতে মাইক্রোর মধ্যেই কাটিয়েছি।

চাঁদপুরের ৬০ বছর বয়সী বিএপি কর্মী নাজমুল করিম বলেন, লঞ্চে আমরা কয়েকশ নেতাকর্মী চাঁদপুর থেকে এসে সদরঘাটে নেমেছি। তারপর সোজা মিছিল সহকারে সমাবেশে এসেছি। আমরা শেখ হাসিনার পদত্যাগ চাই।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই মহাসমাবেশ থেকে পরবর্তী চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল রাতে ২০ শর্তে বিএনপিকে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ।