ক্রীড়া ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। কয়েকদিনে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। করোনা ভাইরাসে বিভিন্ন দলের অন্তত ২০ জন ক্রিকেটার ও কোচিং স্টাফ আক্রান্ত হয়েছেন।

এখন প্রশ্ন ওঠেছে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে। টুর্নামেন্টটি চালিয়ে নেওয়া হবে কি না, না কি মাঝপথেই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনা পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত পাল্টাতেও পারে। পরিস্থিতি খারাপ হলে তো আর সেটা ধরাবাঁধা কোনো নিয়মের মধ্যে থাকবে না। আমরা অবশ্যই পরিস্থিতি দেখে এবং সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টাবো।’