দি ক্রাইম ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে চট্টগ্রামে নির্বাচনী প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে সকাল থেকে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয় ভোটগ্রহণের সরঞ্জাম বিতরণ কার্যক্রম।

চট্টগ্রামের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, বুধবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী কেন্দ্রের সরঞ্জাম বুঝিয়ে দিয়েছেন। রাতে কেন্দ্রে বুথ তৈরিসহ সার্বিক কার্যক্রম সম্পন্ন করবেন প্রিজাইডিং কর্মকর্তারা।

এর আগেই জেলার দূরবর্তী ও গ্রামীণ আসনগুলোর জন্য নির্বাচনী সরঞ্জাম সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাঠানো হয়েছে। ধাপে ধাপে পুরো জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজ চলছে।

বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন বলেন, ভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকি তারা দেখছেন না। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোর ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিরাপত্তা, পরিবহন ও তদারকিতে থাকবে বাড়তি সতর্কতা।

চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার ৬৬ লাখ ৮৫ হাজার ১২৫ হাজার জন। গত নির্বাচনে ভোটার ছিলেন ৬৫ লাখ ৭৬ হাজার ৯২৫ জন।

এবার মোট ভোটারের ৩৪ লাখ ৮৫ হাজার ৬৫ জন পুরুষ এবং ৩১ লাখ ৯৯ হাজার ৯৯১ জন নারী। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৬৯ জন।

নির্বাচন কমিশনের সবশেষ তালিকা অনুযায়ী, এবার চট্টগ্রামে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড) আসনে। এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ৫৪ হাজার ৭২৯ জন।